ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা মেট্রো

প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ০৩ মার্চ ২০১৭

ইয়ং টাইগার্স অনূর্ধ-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের খেলায় চট্টগ্রাম বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মেট্রো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত কক্সবাজার শেখ কামাল আর্ন্তজাতিক স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় ম্যাচ সমতা হলেও প্রথম ইনিংসে এগিযে থাকায় ঢাকা মেট্রো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পরে বিকেলে বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনূপ বড়ুযা অপু ও সহ সভাপতি জসিম উদ্দিন।

 এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক হারুন উর রশিদ. নির্বাহী সদস্য ও ক্রিকেট সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন, ফুটবল সম্পাদক একেএম রাশেদ হোসাইন নান্নু, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম মুকুল, আলি রেজা তসলিম, বিসিবির এক্সিকিউটিভ কামরুল হাসান, স্থানীয় কো-অর্ডিনেটর আশরাফুল আজিজ সুজন, কক্সবাজার ভ্যানু ম্যানেজার বাহার প্রমুখ।

সায়ীদ আলমগীর/আরএআর/পিআর