জাতীয় যুব হ্যান্ডবলে নওগাঁর জয়
জয় দিয়ে জাতীয় যুব হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ শুরু করেছে নওগাঁ জেলা। শনিবার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নওগাঁ ২৬-৬ গোলে যশোরকে পরাজিত করেছে। প্রথমার্ধে নওগাঁ ১১-৪ গোলে এগিয়েছিল।

প্রথম দিনের অন্যান্য ম্যাচে জামালপুর ১৪-২ গোলে কুষ্টিয়াকে, ঢাকা ১০-১ গোলে বাগেরহাটকে, পঞ্চগড় ১৫-১৪ গোলে ঢাকাকে পরাজিত করে। রাজশাহী ও দিনাজপুরের খেলা ৪-৪ গোলে ড্র হয়।
প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলী আজম।
আইএইচএস
সর্বশেষ - খেলাধুলা
- ১ রানআউট ইস্যুতে আগাকে দায়ী করে বাংলাদেশের পক্ষই নিলো এমসিসি
- ২ আইসিসির সঙ্গে কথা বলেই সকল সিদ্ধান্ত নেব: ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩ বাংলাদেশের বিশ্বকাপ না খেলার বিষয়টি তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়
- ৪ বুলবুলের একার সিদ্ধান্তেই কি এনএসসিকে চ্যালেঞ্জ জানিয়ে বসলো বিসিবি?
- ৫ বার্সার দরজা মেসির জন্য সবসময় খোলা: লাপোর্তা