ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

এশিয়ান রাগবি সেভেন্সের দুই বিভাগেই ভরাডুবি বাংলাদেশের

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:২৭ পিএম, ১২ আগস্ট ২০১৯

এশিয়ান রাগবি সেভেন্সে চরম ব্যর্থতা দেখিয়েছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ পুরুষ ও নারী দুই বিভাগেই দল পাঠিয়েছে। দুই দল মিলে ৮ ম্যাচ খেলেছে পেয়েছে মাত্র একটি জয়। আরেকটি ম্যাচে হার এড়াতে পেরেছে মাত্র।

পুরুষ দল চারটি ম্যাচ খেলে একটি জয় পেলেও প্রথমবারের মতো অংশ নেয়া নারী দল একটি ম্যাচ টাই করতে পেরেছে মাত্র। বাকিগুলো হেরেছে। পুরুষ দল উজবেকিস্তানের কাছে ১৯-১৫, আফগানিস্তানের কাছে ২১-১০ ও থাইল্যান্ডের কাছে ২০-৫ পয়েন্টে পরাজিত হয়। একটি জয় ব্রুনাইয়ের বিরুদ্ধে ৩৫-০ পয়েন্টে।

নারী দল চার ম্যাচের মধ্যে কেবল টাই করেছে চাইনিজ তাইপের সঙ্গে ১০-১০ পয়েন্টে। বাকি ৩ ম্যাচ হেরেছে। ইন্দোনেশিয়ার কাছে ৪১-০, দক্ষিণ কোরিয়ার কাছে ৪৩-৫ ও কাতারের কাছে ৪৪-০ পয়েন্টে হেরেছে লাল-সবুজ মেয়েরা।

এবারের টুর্নামেন্টে ছেলেদের বিভাগে খেলছে কোরিয়া, ভারত, লাওস, বাংলাদেশ, কাতার, ফিলিপাইন, গুয়াম, ইন্দোনেশিয়া, ব্রুনাই, চাইনিজ তাইপে। মেয়েদের বিভাগে ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, মঙ্গোলিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ, আফগানিস্তান, সিঙ্গাপুর, ব্রুনাই, ভারত, মালয়েশিয়া ও চাইনিজ তাইপে।

আরআই/এসএস/পিআর

আরও পড়ুন