নাটোরে প্রাণ ফ্রুটো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
নাটোরে প্রাণ ফ্রুটো ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সিংড়া উপজেলা একাদশ নাটোর সদরকে ৩-০ গোলে পরাজিত করেছে। খেলার দ্বিতীয়ার্ধে সুমন, আলিম ও সাদ্দাম দলের পক্ষে একটি করে গোল করে।
শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে ঢাকাস্থ নাটোর জেলা সমিতি আয়োজিত এ খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী আতিউর রহমান, নাটোর জেলা সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মোল্লা ও নাটোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল। 
নাটোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই টুর্নামেন্টে জেলার সাতটি উপজেলা ও একটি পৌরসভা অংশ নিচ্ছে। শনিবার গুরুদাসপুর উপজেলার সঙ্গে খেলবে নলডাঙ্গা উপজেলা একাদশ।
এসএস/এমএস
সর্বশেষ - খেলাধুলা
- ১ যত দ্রুত সম্ভব ক্রীড়াঙ্গনের নির্বাচন শেষ করতে চান প্রতিমন্ত্রী
- ২ এমন কর্তৃত্ববাদী বাংলাদেশকে শেষ কবে দেখা গিয়েছিল?
- ৩ রিয়ালের মুখোমুখি ম্যানসিটি, ভয় না পাওয়ার পরামর্শ গার্দিওলার
- ৪ নির্বাচক হওয়ার দৌড়ে ১৬ জন, বৃহস্পতিবার বিসিবিতে ইন্টারভিউ
- ৫ ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ