জগমোহন ডালমিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
আইসিসির সাবেক সভাপতি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি জগমোহন ডালমিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গভীর শোক প্রকাশ করেছেন। রোববার রাতে এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, রোববার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন জগমোহন ডালমিয়া। তার মৃত্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও গভীর শোক প্রকাশ করেছেন।
বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন তিনি। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ হঠাৎ বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট অনুভব করায় তড়িঘড়ি তাকে বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়।
এখানে তাকে সিসিইউ-তে চিকিৎসা দেয়া হচ্ছিল। তার অ্যাঞ্জিওগ্রামও করা হয় এখানে। অবশেষে রোববার সন্ধ্যায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
## কেওড়াতলায় জগমোহন ডালমিয়ার শেষকৃত্য
## জগমোহন ডালমিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
## জগমোহন ডালমিয়া আর নেই
এসএ/বিএ
সর্বশেষ - খেলাধুলা
- ১ যত দ্রুত সম্ভব ক্রীড়াঙ্গনের নির্বাচন শেষ করতে চান প্রতিমন্ত্রী
- ২ এমন কর্তৃত্ববাদী বাংলাদেশকে শেষ কবে দেখা গিয়েছিল?
- ৩ রিয়ালের মুখোমুখি ম্যানসিটি, ভয় না পাওয়ার পরামর্শ গার্দিওলার
- ৪ নির্বাচক হওয়ার দৌড়ে ১৬ জন, বৃহস্পতিবার বিসিবিতে ইন্টারভিউ
- ৫ ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ