ভারতে তৃতীয় প্রস্তুতি ম্যাচ জিতেছে হ্যান্ডবল দল
এসএ গেমস সামনে রেখে পুরুষ ও মহিলা হ্যান্ডবল দল প্রস্তুতি ম্যাচ খেলতে এখন ভারত সফর করছে। দেশটির দিল্লি, হিমাচল ও পাঞ্জাবে ৬ টি ম্যাচ খেলার কথা হয়েছে পুরুষ হ্যান্ডবল দলের। ইতিমধ্যে তিনটি ম্যাচ খেলেও ফেলেছে। ফল খারাপ নয়। তিন ম্যাচের দুটিতে জিতেছে, একটিতে হেরেছে।
বুধবার দিল্লিতে প্রথম ম্যাচে বর্ডার পুলিশ দলের বিরুদ্ধে বাংলাদেশ জিতেছিল ৩১-২৯ গোলে। তবে পরের দিন সেখানে দ্বিতীয় ম্যাচে হেরেছে ৩৮-৩২ গোলে।
দিল্লি থেকে হ্যান্ডবল চলে গেছে হিমাচলে। সেখানে আজ প্রথম ম্যাচ খেলেছে হিমাচল হ্যান্ডবল একাডেমির বিরুদ্ধে। জিতেছে ৩৭-২৭ গোলে।
হ্যান্ডবল দল হিমাচল থেকে চলে যাবে পাঝ্হাবে। সেখানেও খেলবে আরো তিনটি ম্যাচ।
এদিকে মেয়েরা দুটি দলের বিরুদ্ধে দুটি করে চারটি ম্যাচ খেলেছে।
আরআই/এমএমআর/এমএস
সর্বশেষ - খেলাধুলা
- ১ 'রেনেসায় স্টেক না খেয়েও আমরা প্রস্তুত,' বাফুফেকে খোঁচা বাটলারের
- ২ অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে তৃতীয়বারের মতো এশিয়ান চ্যাম্পিয়ন জাপান
- ৩ এশিয়া কাপের আদলে ইউরো নেশনস কাপ আয়োজন করতে চায় আয়ারল্যান্ড
- ৪ আর্থিক সংকটে বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করলো আয়ারল্যান্ড
- ৫ গুয়াতেমালা ম্যাচও বাতিল, আর্জেন্টনার নতুন দুই প্রতিপক্ষ যারা