নভেম্বরের শুরুতেই আসছে জিম্বাবুয়ে : পাপন
ফাইল ছবি
নভেম্বর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানান।
তিনি বলেন, জিম্বাবুয়ে দল ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলবে। জানুয়ারিতে হবে দুই দলের টেস্ট সিরিজ। তবে স্থগিত হওয়া সিরিজ খেলতে ২০১৬ কিংবা ২০১৭ সালে সফরে আসবে অস্ট্রেলিয়া।
পাপন আরো বলেন, অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত হওয়ার পর জিম্বাবুয়ে ক্রিকেট দলকে টেস্ট সিরিজ খেলার প্রস্তাব দেয় বাংলাদেশ। জিম্বাবুয়েও তাতে সম্মতি জানায়। পরে দুই দেশের সম্মতিতে আগে ওয়ানডে ও টি-২০ এবং পরে টেস্ট খেলার সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে সোমবার বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, জিম্বাবুয়ে এখন নিজেদের দেশে সিরিজ খেলছে। তারা ২৯ অক্টোবর পর্যন্ত ব্যস্ত। আমাদের এখানে ২০ নভেম্বর বিপিএল শুরু হওয়ার কথা। সিরিজের জন্য ফাঁকা আছে বলতে গেলে ১ নভেম্বর থেকে ১৭-১৮ নভেম্বর। এই সময়ের মধ্যে দুটি টেস্ট ও একটি অনুশীলন ম্যাচ খেলা কঠিন। তাই আগামী মাসে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হতে পারে। টেস্ট সিরিজ জানুয়ারিতে হবে।
এএইচ/এমএস
সর্বশেষ - খেলাধুলা
- ১ যত দ্রুত সম্ভব ক্রীড়াঙ্গনের নির্বাচন শেষ করতে চান প্রতিমন্ত্রী
- ২ এমন কর্তৃত্ববাদী বাংলাদেশকে শেষ কবে দেখা গিয়েছিল?
- ৩ রিয়ালের মুখোমুখি ম্যানসিটি, ভয় না পাওয়ার পরামর্শ গার্দিওলার
- ৪ নির্বাচক হওয়ার দৌড়ে ১৬ জন, বৃহস্পতিবার বিসিবিতে ইন্টারভিউ
- ৫ ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ