২ নভেম্বর আসছে জিম্বাবুয়ে : সূচি প্রকাশ করলো বিসিবি
নিরাপত্তার কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে না আসায় এগিয়ে আনা হয়েছে জিম্বাবুয়ে সিরিজ। তিনটি একদিনের ম্যাচ এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী ২ নভেম্বর ঢাকায় আসছে জিম্বাবুয়ে। আর এই সিরিজের একটা সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দু’দিন বিরতি দিয়ে সিরিজ শুরুর আগে ৫ নভেম্বর ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে তারা। এরপর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরু হবে ৭ নভেম্বর। একই মাঠে ৯ ও ১১ তারিখে শেষ দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
এছাড়া মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামেই ১৩ নভেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ১৫ নভেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ও সিরিজের ম্যাচ অনুষ্ঠিত হবে।
ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ নভেম্বরে হলেও বিপিএল টুর্নামেন্ট আয়োজনের কারণে আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হবে টেস্ট সিরিজ।
আরটি/এসএইচএস/আরআইপি
সর্বশেষ - খেলাধুলা
- ১ যত দ্রুত সম্ভব ক্রীড়াঙ্গনের নির্বাচন শেষ করতে চান প্রতিমন্ত্রী
- ২ এমন কর্তৃত্ববাদী বাংলাদেশকে শেষ কবে দেখা গিয়েছিল?
- ৩ রিয়ালের মুখোমুখি ম্যানসিটি, ভয় না পাওয়ার পরামর্শ গার্দিওলার
- ৪ নির্বাচক হওয়ার দৌড়ে ১৬ জন, বৃহস্পতিবার বিসিবিতে ইন্টারভিউ
- ৫ ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ