দাবায় শীর্ষে রাজীব
ফাইল ছবি
টানা তিন জয়ে জাতীয় দাবায় এককভাবে শীর্ষে উঠেছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। বৃহ্স্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদে তৃতীয় রাউন্ডের খেলায় সাইফুল ইসলাম চৌধুরীকে হারিয়েছেন রাজীব। এই হারে দ্বিতীয় রাউন্ডে যৌথভাবে শীর্ষে থাকা সাইফুল দুই পয়েন্ট নিয়ে পিছিয়ে পড়েছেন।
সাইফুলের মতো তৃতীয় রাউন্ডের হারে পিছিয়ে পড়েছেন দেবরাজ চ্যাটার্জিও। দ্বিতীয় রাউন্ডে যৌথভাবে শীর্ষে থাকা এই ফিদে মাস্টার হেরেছেন আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিনের কাছে।
আড়াই পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে গতবারের চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও রানার্সআপ গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। জিয়া ফিদে মাস্টার আমিনুল ইসলামকে ও নিয়াজ ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদকে হারিয়েছেন।
জাতীয় দাবার ৪১তম আসরে চার গ্র্যান্ডমাস্টার দুই আন্তর্জাতিক মাস্টারসহ মোট ১৪ জন দাবাড়ু অংশ নিচ্ছেন।
জেডএইচ/বিএ
সর্বশেষ - খেলাধুলা
- ১ এক সেঞ্চুরিতে রেকর্ডবইয়ে তোলপাড় ব্রুকের, পেছনে ফেললেন সাকিবকেও
- ২ গুরুত্বপূর্ণ ম্যাচেই এমবাপেকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ!
- ৩ আইন ও ফিটনেস- দুই পরীক্ষায় পাস করলেই জাতীয় দলে ফিরতে পারবেন সাকিব
- ৪ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ, চূড়ান্ত হলো সূচি ও ভেন্যু
- ৫ নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার বাঁচা-মরার লড়াই