ইরান গেল বাংলাদেশ ভলিবল দল
সাউথ এশিয়ান গেমসে প্রস্তুতির অংশ হিসেবে অনুশীলন ম্যাচ খেলতে ইরান গেছে ১৯ সদস্যের বাংলাদেশ ভলিবল দল। কাতার এয়ারলাইন্সে দলটি ঢাকা ত্যাগ করে। সেখানে উচ্চতর প্রশিক্ষণের পাশাপাশি দশটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
ইরান যাওয়া দলের খেলোয়াড়রা হলেন- হরষিৎ বিশ্বাস, শেখ সিহাব আহমেদ, মনির হোসেন, হুমায়ুন কবির, সাইদুজ্জামান, শাহজাহান আলী, সোহেল রানা, সাইদ আল জাবির, কায়সার হামিদ, মহসিন উদ্দিন, আসলাম হোসেন, সোনা মিয়া ও আতিকুর রহমান। কোচ হিসেবে যাচ্ছেন ইমদাদুল হক, নজরুল ইসলাম ও মাসুদ হাফিজ।
এমআর/আরআইপি
সর্বশেষ - খেলাধুলা
- ১ সর্বশেষ ৬টি জায়গাও পূরণ হলো, দেখে নিন ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল ও গ্রুপ
- ২ ‘সাকিবের ফিটনেস নিয়ে চিন্তার কিছু নেই, সে নিজেই অনেক বেশি সচেতন’
- ৩ ‘কোয়াবের ওপর আস্থা রাখুন, মাঠে খেলা ফেরাতে আমাদের চেষ্টার কমতি নেই’
- ৪ ১৬ বছর বয়সে অভিষেক, এখনও বিশ্বকাপ খেলা হলো না তারকা গোলরক্ষকের
- ৫ বলিভিয়াকে কাঁদিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক