জিম্বাবুয়ের উড়ন্ত সূচনা
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চার ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছে জিম্বাবুয়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৮ ওভার শেষে ১ উইকেটে ৭১ রান। আর ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি ও স্টার স্পোর্টস-৪।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে দারুণ ফুরফুরে মেজাজে ছিল বাংলাদেশ; কিন্তু তৃতীয় ম্যাচ হেরে হঠাৎই ব্যাকফুটে চলে যায় টাইগাররা। হারের জন্য যত না সমালোচনা শুনতে হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে দল নিয়ে অতিরিক্ত কাঁটাছেঁড়া করতে গিয়ে।
সিরিজ জিততে জয়ের বিকল্প নেই মাশরাফিদের। আর তৃতীয় ম্যাচে দারুণ জয় তুলে নিয়ে স্বস্তিতে রয়েছে জিম্বাবুয়ে। শেষ ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে চাচ্ছে তারাও।
বাংলাদেশ দল:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, ইমরুল কায়েস, কাজী নুরুল হাসান, মাশরাফি বিন মুর্তজা, আরাফাত সানি, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি।
এমআর/এমএস
সর্বশেষ - খেলাধুলা
- ১ সর্বশেষ ৬টি জায়গাও পূরণ হলো, দেখে নিন ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল ও গ্রুপ
- ২ ‘সাকিবের ফিটনেস নিয়ে চিন্তার কিছু নেই, সে নিজেই অনেক বেশি সচেতন’
- ৩ ‘কোয়াবের ওপর আস্থা রাখুন, মাঠে খেলা ফেরাতে আমাদের চেষ্টার কমতি নেই’
- ৪ ১৬ বছর বয়সে অভিষেক, এখনও বিশ্বকাপ খেলা হলো না তারকা গোলরক্ষকের
- ৫ বলিভিয়াকে কাঁদিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক