রোববার বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা
ভারতের মাটিতে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা করা হবে আগামীকাল রোববার (৩১ জানুয়ারি)। বিসিবি`র নির্বাচক হাবিবুল বাশার সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপে বাংলাদেশ জাতীয় দলে খুব একটা পরিবর্তন আসবে না বলেও জানান এই নির্বাচক।
আগামী ৩ ফেব্রুয়ারি আইসিসির কাছে ওয়ার্ল্ড টি-টোয়েন্টির চূড়ান্ত দল দেয়ার শেষ সময়। তাই মেগা এই আসরের দলই আগে ঘোষণা করবে বিসিবি। পরে ঘোষণা করা হবে এশিয়া কাপের দল। জানা গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের চূড়ান্ত দলের বাইরে ৫ জনকে রাখা হবে স্ট্যান্ডবাই তালিকায়।
জিম্বাবুয়ে সিরিজের পরীক্ষা-নিরীক্ষার ফলাফল মন ভরাতে পারেনি কোচ হাথুরুসিংকে। তবে নতুনদের মাঝে নুরুল হাসান সোহান আর আবু হায়দার রনি উত্তীর্ণ হাথুরুর পরীক্ষায়। খুলনায় এখনও পরীক্ষার মঞ্চে মোহাম্মাদ শহীদ, মুক্তার আলী, মোসাদ্দেক সৈকত ও আরিফুল হকরা।
এদিকে টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলো হবে ভারতের ধর্মশালায়। যেখানকার উইকেট পেসারদের পক্ষেই কথা বলে। তাই অধিনায়ক মাশরাফি, মুস্তাফিজ, আল আমিন, তাসকিন ও রনি এই পাঁচজন পেসার দলে রাখার পরিকল্পনা নির্বাচকদের।
এমআর/এমএস
সর্বশেষ - খেলাধুলা
- ১ ফাইনালিসিমা বাতিল, গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা
- ২ এজের চোখ ধাঁধানো গোল, কোয়ার্টার ফাইনালে আর্সেনাল
- ৩ চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিধ্বস্ত বিদায় চেলসির, কোয়ার্টারে পিএসজি
- ৪ ভিনিসিয়ুসের জোড়া গোলে রিয়ালের দুর্দান্ত জয়, বিদায় ম্যানসিটির
- ৫ সেনেগালের শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা