নেপালের সংগ্রহ ১৬৯
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে সারা জাগানো নেপাল নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে ১৬৯ রান সংগ্রহ করেছে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান আসে ওপেনার সন্দ্বীপের ব্যাট থেকে।
এর আগে সোমবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধামালার উইকেট হারিয়ে চাপে পরে নেপাল। এরপর দ্রুত কারকি ও দলীয় অধিনায়ক রিজাল বিদায় নিলে চাপ আরও বেড়ে যায়। পঞ্চম উইকেটে ২৮ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়েন আরিফ শেখ ও রাজবির সিং।
তবে আরিফ(২৬) ও রাজবিরের (৩৫) বিদায়ের পর আর কোন ব্যাটসম্যান দাড়াতে না পারলে ১৬৯ রানেই শেষ হয় নেপালের ইনিংস। ভারতের পক্ষে আভেষ খান নেন ৩ উইকেট।
এমআর/এমএস
সর্বশেষ - খেলাধুলা
- ১ রানআউট ইস্যুতে আগাকে দায়ী করে বাংলাদেশের পক্ষই নিলো এমসিসি
- ২ আইসিসির সঙ্গে কথা বলেই সকল সিদ্ধান্ত নেব: ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩ বাংলাদেশের বিশ্বকাপ না খেলার বিষয়টি তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়
- ৪ বুলবুলের একার সিদ্ধান্তেই কি এনএসসিকে চ্যালেঞ্জ জানিয়ে বসলো বিসিবি?
- ৫ বার্সার দরজা মেসির জন্য সবসময় খোলা: লাপোর্তা