পাকিস্তান সুপার লিগ সরাসরি সম্প্রচার করবে জিটিভি
আইপিএল, বিপিএল ও সিপিএলের আদলে পাকিস্তান আয়োজন করতে যাচ্ছে পিএসএল (পাকিস্তান সুপার লিগ)। বৃহস্পতিবার থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করবে জিটিভি।
আরব আমিরাতের দুবাইয়ে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে মিসবাহ উল হকের ইসলামাবাদ ইউনাইটেড ও সরফরাজ আহমেদের কোয়েটা গ্লাডিয়েটরস। তবে বাংলাদেশের খেলোয়াড়দের পিএসএল শুরু হবে শুক্রবার। বাংলাদেশে শীর্ষ চার খেলোয়াড় সুযোগ পেয়েছিলেন। তবে খেলবেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম আর তামিম ইকবাল। আর ইনজুরির কারণে পেস সেনসেশন মুস্তাাফিজুর রহমানের খেলা হচ্ছে না।
আর এই কারণেই পিএসএল ২০১৬ বাংলাদেশি ক্রিকেট ভক্তদের কাছেও কম গুরুত্বের ও উপোভেগের নয়। তাই দর্শকদের কথা চিন্তা করে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০১৬ আসরের সব গুলো খেলাই সরাসরি সম্প্রচার করবে গাজী স্যাটেলাইট টেলিভিশন লিঃ (জিটিভি)।
করাচী কিংসের হয়ে মাঠ মাতাবেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দলটির অধিনায়ক শোয়েব মালিক। আরেক তারকা তামিম ইকবাল খেলবেন শহীদ আফ্রিদির দল পেশোয়ার জালমির হয়ে। প্রতি দল একে অপরের বিপক্ষে দু-বার করে মুখোমুখি হবে। পয়েন্টের ভিত্তিতে সেরা চার দল নিয়ে আইপিএলের আদলে হবে তিনটি ‘কোয়ালিফাইং’ ম্যাচ। ২৩ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।
এমআর/আরআইপি
সর্বশেষ - খেলাধুলা
- ১ ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে অনুরোধ বিসিবির
- ২ কাটলো জটিলতা, ১৫ ফেব্রুয়ারি মাঠে গড়াচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ
- ৩ শর্ত মেনে নিয়েছে আইসিসি, শাস্তি দেওয়া হবে না বাংলাদেশকে
- ৪ বড় জয়ে বিশ্বকাপ শুরু গতবারের ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকার
- ৫ রেকর্ড ২৪৫ কোটি রুপিতে বিক্রি মুলতান সুলতান্স, নামও পরিবর্তন হতে পারে