মারধর এবং যৌতুক দাবি
ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে থানায় স্ত্রীর অভিযোগ
ফাইল ছবি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে তার স্ত্রী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মিরপুর মডেল থানায় বৃহস্পতিবার তিনি এ অভিযোগ দায়ের করেন।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মোস্তাজিজুর রহমান জাগো নিউজকে বলেন, ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে তার স্ত্রী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি যাচাই-বাছাই চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে ও অভিযোগের সত্যতা পেলে মামলা নথিভুক্ত হবে।
মারধর কিংবা যৌতুক দাবির বিষয়ে অভিযোগ কি না জানতে চাইলে ওসি বলেন, এ রকমই একটি অভিযোগ দিয়েছেন আল-আমিনের স্ত্রী।
এমএইচআর/এএসএম
সর্বশেষ - খেলাধুলা
- ১ মোহামেডানে নির্বাচনি হাওয়া, মঙ্গলবার থেকে মনোনয়নপত্র বিতরণ
- ২ রেকর্ড সংগ্রহ গড়ে বিশাল জয়ে সুপার এইট শুরু ওয়েস্ট ইন্ডিজের
- ৩ আকবরের সেঞ্চুরির পর রিশাদের ৪ উইকেট, নর্থ জোনের দাপুটে জয়
- ৪ হেটমায়ার-পাওয়েলের তাণ্ডবে উইন্ডিজের বোর্ডে আসরের সর্বোচ্চ রান
- ৫ বিশ্বকাপের পর সাদা বলের সিরিজ খেলবে আফগানিস্তান-শ্রীলঙ্কা