পাক-ভারতের সহযোগিতায় এগিয়ে চলছে আফগান ক্রিকেট
ইনজামাম-উল হক এবং মনোজ প্রভাকর। পাকিস্তান এবং ভারতের দুই কিংবদন্তী। দু’জনের নেতৃত্বে বেশ ভালোই সাফল্য পেয়েছে ভারত-পাকিস্তান। হয়তো এশিয়ার কোন সেরা একাদশে রাখা যেতে পারে তাদেরকে; কিন্তু ভারত-পাকিস্তানের চির বৈরী এই দুটি দলের দুই সাবেক সেরা ক্রিকেটার কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘ সময় ক্রিকেটে কাজ করবেন, তা যেন একটি বিস্ময়ই।
অথচ এই কাজটিই করে ফেলেছে আফগানিস্তান। ভারত এবং পাকিস্তানের দুই লিজেন্ডের কাঁধে ভর দিয়েই এগিয়ে চলেছে আফগানিস্তান ক্রিকেট। এ দু’জনই পালন করছেন আফগানিস্তানের কোচ হিসেবে। ইনজামাম প্রধান কোচ এবং মনোজ প্রভাকর হচ্ছেন বোলিং কোচ। এ দু’জনের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতার মিশেলেই দুর্দান্ত একটি দলে পরিণত হচ্ছে আফগানিস্তান।
ইনজামাম ও প্রভাকর সার্বক্ষনিক দলের জন্য পরিশ্রম করে যাচ্ছেন। এ সুযোগে ক্রিকেটের দুই পরাশক্তি দেশের ক্রিকেট কৌশলও রপ্ত করে নিচ্ছে আফগান ক্রিকেটাররা। পাকিস্তান এবং ভারত- দু’দেশের বৈরী রাজনৈতিক অবস্থান যাই হোক, ইমজামাম-প্রভাকররা মিশে গেছেন একই প্ল্যাটফর্মে। কাঁধে কাঁধ মিলিয়ে তারা দু’জন কাজ করে যাচ্ছেন যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের ক্রিকেটের জন্য।
এ দু’জনের কল্যানেই বিশ্বকাপ টি-টোয়েন্টিতে আফগানিস্তান খেলছে সুপার টেন পর্বে। আইসিসির সহযোগি দেশগুলোর মধ্যে একমাত্র তারাই এই ফরম্যাটে সুপার টেনে উঠে আসার যোগ্যতা দেখিয়েছে। র্যাংকিংয়েও তারা রয়েছে টেস্ট প্লেইং দেশ জিম্বাবুয়ে এবং বাংলাদেশের চেয়ে এগিয়ে।
আফগানিস্তানের অধিনায়ক আসর স্টানিকজাইও অকপটে বিষয়টি শিকার করে নিয়েছেন। আসগর বলেছেন, ‘আফগানিস্তানে ক্রিকেটের দারুন জনপ্রিয়তা। এ জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এ দেশের ক্রিকেট উঠে আসার সম্ভাবনা রয়েছে। এমন একটি মুহূর্তে আমরা ইনজামাম-প্রভাকরের মত কোচ পেয়েছি। তাদের যোগদানের পর থেকে সর্বোচ্চভাবে কাজ করে যাচ্ছেন। তাদের অভিজ্ঞতা ও কৌশল গুলো আমাদের শিখিয়ে দিচ্ছেন। যা আমাদের জন্য বেশ সহায়ক হবে।’
এদিকে জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়ের পর এবার বিশ্বকাপ জয়েরও স্বপ্ন দেখছে দলটি। এ ক্ষেত্রে তাদের স্বপ্ন দেখাচ্ছে দলের নির্ভরযোগ্য দুই কোচ ইনজামাম ও প্রভাকর। তাদের নেতৃত্বে বেশ উচ্ছাসিত আফগানরাও।
আরএ/আইএইচএস/এবিএস
সর্বশেষ - খেলাধুলা
- ১ দুই সুপার ওভারের ম্যাচে আফগানিস্তানকে হারালো দক্ষিণ আফ্রিকা
- ২ জোড়া ফিফটিতে আফগানিস্তানের বিপক্ষে ১৮৭ রানের পুঁজি দক্ষিণ আফ্রিকার
- ৩ ভারতীয় ক্রিকেটারদের ব্যাটে রাবারের স্তর! রাজাপাকসের বিস্ফোরক দাবি
- ৪ টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠালো আফগানিস্তান
- ৫ বিশ্বকাপে ভারত না যাওয়ার সিদ্ধান্ত কার? আসিফ নজরুলের সুর বদল