জার্সি যেন অংক শেখার ক্লাস!
ফুটবল দেখে মানুষ আনন্দ পেতো, বিনোদনের অন্যতম মাধ্যমও এটি; কিন্তু ফুটবলের মাধ্যমেই মানুষকে অংক শেখানোর এক অভিনব কৌশল বের করলো রোমানিয়ার ফুটবলাররা। শনিবার স্পেনের সাথে প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করে রোমানিয়া। সেই ম্যাচে নামার আগে রোমানিয়ার ফুটবলাররা অনুশীলনে তাদের জার্সির পেছনে যোগ-বিয়োগ-গুণ-ভাগের উদাহরণ আর সংখ্যার নামতা লিখেছিল!
কেন এমন করে তাদের জার্সি বানানো? এমন প্রশ্নের উত্তর খুজতেই পাওয়া গেল দেশটির বাচ্চাদের অংকের অদক্ষতার খবর শুনে। ২০১৪ সালের একটি সরকারি জরিপের হিসেব অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার উপযোগী হওয়ার পরেও ১৪ শতাংশ শিশু বিদ্যালয়ে যায় না অংক না পারার কারণে। তাছাড়া ২০১২ সালে ইউনেস্কোর একটা প্রতিবেদনে বলা হয়েছিল, রোমানিয়ার ৩-৬ বছরের বাচ্চাদের এক তৃতীয়াংশ স্কুলে যায় না শুধু অংক না পারার কারণে। সেদিক দিয়ে শিশুদের স্কুলের থেকেও খেলাধুলায় আগ্রহ বেশি। এজন্য খেলাধুলার পাশাপাশি অংক শেখানোর কাজটাও করছেন ফুটবলাররা।
সামনেই পুরো প্রক্রিয়াটা আরও ভালোভাবে সিশুদের বোঝানোর জন্য অনলাইনে একটা নির্দেশিকা উন্মুক্ত করা হবে। খেলার মাধ্যমে অংক শিক্ষায় আগ্রহী করে তোলার এই প্রকল্পটা সফল হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট সকলেই।
আরআর/আইএইচএস/পিআর