ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিদায়ে নির্বাচকদের দুষলেন শেন ওয়ার্ন

প্রকাশিত: ০৬:৫২ এএম, ০১ এপ্রিল ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রমাণ করতে ব্যর্থ অস্ট্রেলিয়া। সুপার টেনে নিউজিল্যান্ড ও ভারতের কাছে হেরে বিদায় নিতে হয়েছে অসিদের। তবে বাংলাদেশের কাছেও হারতে হারতে জিতে গিয়েছিল স্টিভেন স্মিথের দল। দলের এমন খেলায় হতাশ অস্ট্রেলিয়ার সাবেক  খেলোয়াড়রা। তারই ধারাবাহিকতায় বিশ্বকাপে অসিদের ভরাডুবির জন্য দলের নির্বাচকদের দোষারোপ করেছেন স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন।

তিনি বলেন, দল নির্বাচনে ভুলের কারণেই সুপার টেন থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। কারণ নির্বাচকরা সঠিকভাবে দল গঠন করেনি। মূল কথা হলো আমরা মোটেই ভালো খেলতে পারিনি।

উসমান খাজাকে ওপেনিংয়ে খেলানোটা ঠিক হয়নি উল্লেখ করে ওয়ার্ন বলেন, ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের ওপেনিং জুটি ভেঙে দলের ভারসাম্য নষ্ট করা হয়েছে। ওরা (ওয়ার্নার-ফিঞ্চ) দুজন দীর্ঘদিন ধরেই একসঙ্গে খেলে আসছে। ওরা টি-টোয়েন্টিতে ভালো করেছে, এমনকি ওয়ানডে ক্রিকেটেও। কিন্তু আমি বুঝলাম না হঠাৎ করেই কেন ওদের জুটি ভাঙা হলো।
 
প্রথম দুই ম্যাচে ফিঞ্চকে একাদশে না রাখাটাও ঠিক হয়নি বলে উল্লেখ করেন তিনি।
 
আরএ/এমআর/এবিএস