ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

অবসরের ঘোষণা ক্লিন্ট ম্যাকেইর

প্রকাশিত: ০১:৫৯ পিএম, ০১ এপ্রিল ২০১৬

সময়টা ভালো যাচ্ছিল না অসি ক্রিকেটার ক্লিন্ট ম্যাকেইর। ইংল্যান্ডের বিপক্ষে গতবছর শেষবারের মত আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গিয়েছিল তাকে। ভালো খেলেও পরে দল থেকে বাদ পড়তে হয় তাকে। জায়গা হয়নি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও। তাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্লিন্ট ম্যাকেই।

২০০৯ সালে হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয় ম্যাকেইর। ৫৯টি ওয়ানডে ম্যাচে ৯৭ উইকেট নেয়া এই পেসার সংবাদ সম্মেলন করে নিজের অবসরের কথা ঘোষণা দেন। ম্যাকেই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলেন, ‘আমি কিছুটা হতাশ আমার দলে জায়গা না হওয়াতে; কিন্তু নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্য সময়টা দারুণ হবে। তারা খুব ভালো পারফর্ম করছে বর্তমান সময়ে।’

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র একটি টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন পুরো ক্যারিয়ারে। উইকেটও পেয়েছিলেন একটি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ লিগ এবং ইংলিশ কাউন্টি লিগে খেলা চালিয়ে যাবেন ম্যাকেই।

আইএইচএস/পিআর

আরও পড়ুন