ভারতের কোচ হতে চান শেন ওয়ার্ন
বর্তমান সময়ে দুর্দান্ত খেলেও বিশ্বকাপ টি-টোয়েন্টির সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিদায় নেয় ভারত। গুঞ্জন উঠেছে ভারতীয় দলের টিম ডিরেক্টর রবি শ্বাস্ত্রীকে তার পদ থেকে সরিয়ে দেয়া হতে পারে। সেক্ষেত্রে ভারত ঝুঁকবে নতুন কোন কোচের দিকে। তবে তার আগেই ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন অসি লেগ স্পিনার শেন ওয়ার্ন।
অস্ট্রেলিয়ায় এক রিপোর্টারকে দেয়া সাক্ষাৎকারে শেন ওয়ার্ন বলেন, ‘ভারতীয় দলের সাথে কাজ করতে পারলে বেশ ভালো লাগবে। আমার মতে, তারা অনেক প্রতিভাবান দল, অসাধারণ একটা দল হবে কাজের জন্য। তাদের উপর অনেক চাপ থাকে, কোটি কোটি সমর্থক তাদের দিকে চেয়ে থাকে। যদি ভারতের কোচ হওয়ার কোন সুযোগ আসে তাহলে সেই বিষয়ে ভেবে দেখবো।’
আইপিএলেও এর আগে রাজস্থান রয়্যালস দলের কোচিং করিয়েছেন শেন ওয়ার্ন। তিনি বলেন, ‘আমি এর আগে কখনো এ ব্যপারে কিছু বলিনি। আমি সব সময়ই চাই ক্রিকেটের সাথে যুক্ত থাকতে। সেটা ভারতের কোচিং করে হোক কিংবা আইপিএলে কোচিং করে হোক কিংবা ধারাভাষ্য দিয়েই হোক! এখনো নিশ্চিত না যে, আমি কোচ হওয়ার মত প্রস্তুত কি না।’
আরআর/আইএইচএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ স্যামসনের ঝোড়ো ব্যাটিংয়ে উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
- ২ আগামী বছর কোকো মেমোরিয়াল ট্রাষ্ট পুরষ্কার প্রদান হবে জাতীয়ভাবে
- ৩ ‘রাজনৈতিক পরিবারের হয়েও আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়া অন্তঃপ্রাণ’
- ৪ সেমিতে ওঠার লড়াইয়ে ভারতকে দুইশ ছুঁইছুঁই লক্ষ্য দিলো উইন্ডিজ
- ৫ জেদ্দা থেকে বিশেষ ব্যবস্থায় ফিরছেন মুশফিক