ফাইনাল ম্যাচে বৃষ্টির আশঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের মঞ্চে কে ট্রফি হাতে তুলবেন। এমন প্রশ্ন এখন সবার মনে। কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে আজ (রোববার) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় স্বপ্নের ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। তবে এ লড়াইয়ে তৃতীয় শক্তি হিসেবে হাজির হয়েছে বৃষ্টি। আজ ইডেনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। দুপুরের পর বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনেরবেলায় কমপক্ষে এক ঘণ্টা বৃষ্টি হতে পারে। রাতেরবেলায় অবশ্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। দিনেরবেলায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা ৬০ শতাংশ। আর রাতেরবেলায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা ২৪ শতাংশ। দিনে দুই মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকবে।
এমআর/আরআইপি
সর্বশেষ - খেলাধুলা
- ১ তদন্ত কমিটি গঠনের পর কী হবে, বোর্ড কি ভেঙে দিতে পারে এনএসসি?
- ২ পাকিস্তানকে উড়ানোর পরের দিনটি যেভাবে কাটাচ্ছে টাইগাররা
- ৩ অবশেষে ভারত ছাড়লেন দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজ দলের বাকি সদস্যরা
- ৪ আজ একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররা
- ৫ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাব আইপিএলে, দুশ্চিন্তায় ভারতীয় কর্তারা