তাসকিনকে তামিমের শুভকামনা
বাংলাদেশের অন্যতম পেস বোলার তাসকিন আহমেদের জন্মদিন আজ (৩ মার্চ)। জন্মদিন উপলক্ষে শুভাকাঙ্খিদের শুভেচ্ছায় সিক্ত এই বোলার। তামিমের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের অন্যতম বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। ফেসবুকে এ স্ট্যাটাসে তাসকিনের একটি ছবি আপলোড করে শুভেচ্ছা জানান তিনি।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, মাথা উঁচু করে থাকো এবং তোমার প্রতি বিশ্বাস আছে। তুমি অসাধারণ এবং তা অব্যাহত রাখো। তোমার শুভ দিনের কামনায়। শুভ জন্মদিন তাসকিন।
প্রসঙ্গত অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আইসিসি থেকে নিষিদ্ধ হওয়ার পরই বিশ্বকাপের মাঝপথেই দেশে ফিরতে হয় বাংলাদেশের অন্যতম ফাস্ট বোলার তাসকিন আহমেদ। দেশে ফেরার পর বোলিং কোচ হিথ স্টিকের অধীনে বোলিং অ্যাকশন ত্রুটি সংশোধনের কাজে নেমে পড়েছেন তিনি। তবে সব ভুলতে কয়েকদিনের ছুটি নিয়ে শ্রীলংকায় বেড়াতে গিয়েছেন এই পেসার। আর সেখানেই জন্মদিন পালন করছেন তিনি।
আরএ/এমআর/এমএস