গুঞ্জন উড়িয়ে গোপনে ঢাকায় ফিরলেন হাথুরু
পারিবারিক কারণ দেখিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের ঠিক আগে দেশে ফিরে যান চন্ডিকা হাথুরুসিংহে। কথা ছিল, তিনি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে দেশে ফিরে আসবেন টাইগার হেড কোচ।
কোচরা ছুটিতে যাবেন, দরকারের সময় ফিরবেন; এটা খুবই স্বাভাব্কি ঘটনা। কিন্তু ঈদের ছুটিতে হঠাৎ একটি খবর ক্রিকেট অঙ্গনে নাড়া দিয়ে গেলো। একটি টেলিভিশন চ্যানেলে প্রতিবেদন এলো, হাথুরু নাকি আর বাংলাদেশে ফিরবেন না।
যদিও পরে নানা সূত্রেই নিশ্চিত হওয়া গেছে, খবরটি সঠিক নয়। গত ১৭ এপ্রিল বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস পরিষ্কার জানিয়ে দেন, হাথুরুকে নিয়ে কোনো ধোঁয়াশা নেই। ২১ এপ্রিল রাতে ফিরবেন বাংলাদেশ দলের হেড কোচ।
সেই কথামতোই গতকাল (রোববার) রাত সাড়ে ১২টায় ঢাকায় ফিরেছেন হাথুরু। তবে তার এই ফেরা অনেকটাই গোপনে, লোকচক্ষুর অন্তরালে।
রাতে বাংলাদেশে ফিরলেও হাথুরুকে আজ তাকে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দেখা যায়নি। ভ্রমণক্লান্তি কাটলেই হয়তো দলের সঙ্গে যোগ দেবেন।
এমএমআর/জেআইএম
সর্বশেষ - খেলাধুলা
- ১ স্যামসনের ঝোড়ো ব্যাটিংয়ে উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
- ২ আগামী বছর কোকো মেমোরিয়াল ট্রাষ্ট পুরষ্কার প্রদান হবে জাতীয়ভাবে
- ৩ ‘রাজনৈতিক পরিবারের হয়েও আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়া অন্তঃপ্রাণ’
- ৪ সেমিতে ওঠার লড়াইয়ে ভারতকে দুইশ ছুঁইছুঁই লক্ষ্য দিলো উইন্ডিজ
- ৫ জেদ্দা থেকে বিশেষ ব্যবস্থায় ফিরছেন মুশফিক