এক্স অ্যাকাউন্ট হ্যাকারের থেকে সুরক্ষিত রাখতে যা করবেন
বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। অনেকেই মনে করেন ফেসবুক-ইনস্টাগ্রামের তুলনায় এক্স বেশি নিরাপদ। এটি হ্যাকারদের ধরাছোঁয়ার বাইরে। আসলে এক্সের নিরাপত্তা বেশি হলেও তা হ্যাকারদের থেকে রক্ষা পায় না।
মাঝে মাঝেই এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবর শোনা যায়। বিখ্যাত কোনো ব্যক্তি কিংবা খুব বেশি পরিচিত নন এমন ব্যবহারকারীও ছাড় পান না হ্যাকারের থেকে। ডিজিটাল যোগাযোগের এই যুগে সোশ্যাল মিডিয়া শুধু মত প্রকাশের জায়গা নয়, অনেকের জন্য এটি পেশা, ব্যবসা ও পরিচয়ের বড় অংশ। এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (আগের টুইটার) হ্যাক হওয়ার খবর উদ্বেগ বাড়াচ্ছে ব্যবহারকারীদের মধ্যে।
প্রশ্ন উঠছে এক্স কি আদৌ হ্যাক করা যায়? গেলে কত সময় লাগে উদ্ধার করতে? আর নিরাপদ থাকতে ব্যবহারকারীর করণীয় কী? আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত-
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এক্সের নিজস্ব সার্ভার নিরাপদ হলেও ব্যবহারকারীর অসচেতনতার সুযোগ নিয়েই বেশিরভাগ হ্যাকিংয়ের ঘটনা ঘটে। দুর্বল পাসওয়ার্ড, ফিশিং লিংক, ভুয়া ইমেইল বা তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে হ্যাকাররা অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।
আরও যেসব কারণে এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়-
১. একই পাসওয়ার্ড একাধিক প্ল্যাটফর্মে ব্যবহার
২. টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) চালু না রাখা
৩. ভুয়া ই-মেইল বা ডাইরেক্ট মেসেজের লিংকে ক্লিক
৪. অচেনা থার্ড-পার্টি অ্যাপকে অনুমতি দেওয়া
৫. পাবলিক বা অসুরক্ষিত ওয়াই-ফাই ব্যবহার
এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বুঝবেন যেভাবে-
১. আপনার অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট দেখা যাচ্ছে, যা আপনি নিজে দেননি
২. আপনার অজান্তেই কাউকে মেসেজ পাঠানো হয়েছে
৩. আপনি অনুমতি না দিলেও অন্য অ্যাকাউন্ট ফলো, আনফলো বা ব্লক করা হয়েছে
৪. এক্স থেকে নোটিফিকেশন পেয়েছেন আপনার অ্যাকাউন্ট ঝুঁকিতে থাকতে পারে
৫. এক্স জানিয়েছে যে আপনার অ্যাকাউন্টের তথ্য বদলানো হয়েছে, অথচ আপনি তা করেননি
৬. হঠাৎ করে আপনার পাসওয়ার্ড কাজ করছে না এবং নতুন পাসওয়ার্ড সেট করতে বলা হচ্ছে
এখন প্রশ্ন হচ্ছে হ্যাক হলে কত সময় লাগে অ্যাকাউন্ট উদ্ধার করতে?
এক্স হ্যাক হয়ে গেলে অ্যাকাউন্ট উদ্ধারে সময় নির্ভর করে পরিস্থিতির ওপর। যদি দ্রুত বিষয়টি রিপোর্ট করা হয় এবং অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই-মেইল ও ফোন নম্বরে প্রবেশাধিকার থাকে তাহলে ২৪ থেকে ৭২ ঘণ্টা। হ্যাকার যদি ই-মেইল, পাসওয়ার্ড বা সিকিউরিটি সেটিংস বদলে ফেলে তাহলে ৩ থেকে ৭ দিন বা তার বেশি লাগতে পারে। অনেক ক্ষেত্রে এক্সের সাপোর্ট সিস্টেম ধীর হওয়ায় ব্যবহারকারীদের অপেক্ষা করতে হয়।
এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে তাৎক্ষণিক করণীয়-
১. লগইন সম্ভব হলে সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড পরিবর্তন করুন
২. নিশ্চিত করুন যে আপনার ইমেল ঠিকানাটি নিরাপদ। আপনিই একমাত্র এতে অ্যাক্সেস করতে পারছেন।
৩. এক্সের অফিসিয়াল অ্যাকাউন্ট রিকভারি ফর্ম পূরণ করুন
৪. এক্সের সঙ্গে যুক্ত ই-মেইল অ্যাকাউন্ট সুরক্ষিত করুন
৫. সন্দেহজনক পোস্ট বা ডিএম পাঠানো হয়ে থাকলে ফলোয়ারদের সতর্ক করুন
৬. সব ধরনের থার্ড-পার্টি অ্যাপের অ্যাক্সেস বাতিল করুন
এক্স অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে করণীয়
বিশেষজ্ঞদের মতে, সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, প্রায় ৯০ শতাংশ সোশ্যাল মিডিয়া হ্যাকিংয়ের ঘটনা ঘটে ব্যবহারকারীর অসচেতনতার কারণে। একটু সতর্কতা, সঠিক নিরাপত্তা সেটিংস এবং সন্দেহজনক লিংক এড়িয়ে চললেই বড় ধরনের বিপদ থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। হ্যাকিংয়ের ঝুঁকি কমাতে ব্যবহারকারীর কিছু মৌলিক নিরাপত্তা অভ্যাস গড়ে তোলা জরুরি। আসুন সেসব জেনে নিন-
১. শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার
২. অন্তত ১২-১৬ অক্ষরের পাসওয়ার্ড
৩. বড় হাতের ও ছোট হাতের অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্নের সমন্বয়
৪. টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) চালু করুন
৫. এসএমএসের পরিবর্তে অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করাই বেশি নিরাপদ
৬. ফিশিং লিংক থেকে সাবধান
৭. ‘অ্যাকাউন্ট সাসপেন্ড হবে’ বা ‘ভেরিফিকেশন প্রয়োজন’ এমন বার্তায় হুট করে ক্লিক করবেন না
৮. থার্ড-পার্টি অ্যাপ নিয়মিত যাচাই করুন। প্রথমে সেটিংস → সিকিউরিটি → অ্যাপস অ্যান্ড সেশনস
৯. অপ্রয়োজনীয় বা অচেনা অ্যাপ সরিয়ে ফেলুন
১০. ডিভাইস ও ইন্টারনেট নিরাপত্তা নিশ্চিত করুন
১১. ফোনের অপারেটিং সিস্টেম ও ব্রাউজার আপডেট রাখুন
১২. পাবলিক কম্পিউটার বা ওয়াই-ফাইয়ে এক্স লগইন এড়িয়ে চলুন
আরও পড়ুন
বিনামূল্যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন এক্সে
এক্সে আয়ের নতুন নিয়ম আনলেন ইলন মাস্ক
সূত্র: এক্স হেল্প সেন্টার
কেএসকে
আরও পড়ুন
সর্বশেষ - তথ্যপ্রযুক্তি
- ১ চ্যাটজিপিটি জেনে যাচ্ছে আপনার নাড়ি-নক্ষত্র, সাবধান হবেন যেভাবে
- ২ এক্স অ্যাকাউন্ট হ্যাকারের থেকে সুরক্ষিত রাখতে যা করবেন
- ৩ শেষ হলো ডিজিটাল ডিভাইস এক্সপো, ভবিষ্যতে আরও বড় আয়োজনের প্রত্যাশা
- ৪ শেষ দিনে জমজমাট ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো
- ৫ ওয়েবক্যামের মাধ্যমেও ডিভাইসে ম্যালওয়্যার ঢুকে বিপদে ফেলতে পারে