ভিডিও ENG
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

দীর্ঘ প্রতীক্ষার পর আসছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৬

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

 

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে স্যামসাং আগামী ২৫ ফেব্রুয়ারি, বুধবার তার ইভেন্টের আয়োজন করছে। এবার ইভেন্ট অনুষ্ঠিত হবে সান ফ্রান্সিসকোতে, সকাল ১০টা প্যাসিফিক টাইম (৯টা ইস্টার্ন টাইম)। ইভেন্টে প্রকাশ করা হবে দীর্ঘ প্রতীক্ষিত গ্যালাক্সি এস২৬ সিরিজ।

নতুন সিরিজে তিনটি ফোন থাকবে-এস২৬, এস২৬ প্লাস ও এস২৬ আল্ট্রা। ইভেন্টে ফোনগুলোর স্পেসিফিকেশন, দাম ও অন্যান্য ফিচারের বিস্তারিত জানা যাবে। অনুষ্ঠান সরাসরি স্যামসাংয়ের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হবে।

প্রতিবেদন বলছে, স্যামসাং এবার ফেব্রুয়ারিতেই আনুষ্ঠানিক উন্মোচন করছে, যা সাধারণত জানুয়ারিতে হয়ে থাকে। উৎপাদন বিলম্ব ও বিশ্বব্যাপী মেমোরি সংকট বিষয়টি প্রভাবিত করতে পারে।

লিক ও প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে, গ্যালাক্সি এস২৬ সিরিজে থাকবে স্নাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপ (কিছু অঞ্চলে এক্সিনস ২৬০০) চিপ ব্যবহার হতে পারে), বড় ব্যাটারি, উন্নত ক্যামেরা ও নতুন এআই ফিচার। ডিজাইন আগের গ্যালাক্সি এস২৫ সিরিজের মতোই থাকবে-ফ্ল্যাট ফ্রন্ট স্ক্রিন, রাউন্ড কর্ণার এবং পেছনে লম্বা আকৃতির ক্যামেরা প্লাটফর্ম।

বিশেষজ্ঞরা মনে করছেন, স্যামসাংয়ের আপডেট নীতি অনুযায়ী বাহ্যিক চেহারায় বড় পরিবর্তন হবে না। নতুন কম্পোনেন্ট ও সেন্সরের কারণে ফোনগুলো আগের তুলনায় আরও দ্রুত এবং এআই প্রক্রিয়াকরণে সক্ষম হবে।

সূত্র: ম্যাশেবল

আরও পড়ুন
এআইতে ঝুঁকছে মেটা, এক হাজারের বেশি কর্মী ছাঁটাই
ফোনের স্ক্রিন মাঝে মাঝেই সাদা-কালো হচ্ছে, যা করবেন

শাহজালাল/কেএসকে

আরও পড়ুন