বাংলাদেশের বাজারে যুক্ত হচ্ছে বিটজার`র আধুনিক প্রযুক্তি
দেশে ইন্ডাস্ট্রিয়াল ও কমার্শিয়াল এসি কোল্ডরুম ইকুইপমেন্ট, সুপার মার্কেট ক্লোড ইকুইপমেন্ট অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি এ সেক্টরকে আন্তর্জাতিক মানের প্রযুক্তির সঙ্গে বাংলাদেশকে যুক্ত করেছে।
জার্মানভিত্তিক কোম্পানি ‘বিটজার’র আধুনিক প্রযুক্তি বাংলাদেশের বাজারে সংযুক্ত করার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর প্রকৌশলীদের নিয়ে সম্প্রতি ওয়েস্টিন হোটেল আয়োজিত টেকনোলজি ও প্রডাক্ট সেমিনারে দেশি-বিদেশি বক্তারা এ কথা বলেন।
বিটজার’র স্থায়ী প্রতিনিধি প্রকৌশলী এম ইকবাল মাহমুদ, জার্মান থেকে আগত বিশেষজ্ঞ প্রকৌশলী জেন গ্রেবেল চেন ও আজিজ ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নির্বাহী পরিচালক ওয়ালী আহমেদ খান বক্তব্য রাখেন।
বিটজার’র স্থায়ী প্রতিনিধি প্রকৌশলী এম ইকবাল মাহমুদ বলেন, ‘বিটজার’র আধুনিক প্রযুক্তি বাংলাদেশের বাজারে যুক্ত হচ্ছে এটা প্রযুক্তি খাত সমৃদ্ধ হওয়ার একটি আভাস।
জার্মানির প্রকৌশলী জেন গ্রেবেল চেন বলেন, বাংলাদেশ আধুনিক প্রযুক্তির ব্যবহার বেড়েছে। এটা একটা সম্ভাবনার কথা। বিটজার প্রযুক্তি বাংলাদেশের বাজারকে সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, আজিজ ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড ২০০৩ সালে প্রকৌশলী এম ইকবালের হাত ধরে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে দেশের সবচেয়ে বড় কুলিং সল্যুশন কোম্পানি। প্রতিষ্ঠানটির সেবার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ও কমার্শিয়াল এসি কোল্ডরুম ইকুইপমেন্ট, সুপার মার্কেট ক্লোড ইকুইপমেন্ট অন্যতম। দেশে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি এ সেক্টরে তারা এখন আন্তর্জাতিক মানের প্রযুক্তি বাংলাদেশের মার্কেটে যুক্ত করেছে।
আরএম/জেএইচ/আরআইপি