উইকিপিডিয়ায় এবার সাঁওতালি ভাষা
উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় এবার যুক্ত হলো সাঁওতালি ভাষা। দীর্ঘদিন নানা পরীক্ষা শেষে গত ৭ আগস্ট (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে সাঁওতালি ভাষার উইকিপিডিয়া (sat.wikipedia.org) সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। যুক্ত হওয়ার নতুন এ ভাষাসহ মোট ৩০১টি ভাষা উইকিপিডিয়া চালু হলো।
সাঁওতালি ভাষার মানুষের সংখ্যা ভারতে প্রায় ৬৫ লাখ, বাংলাদেশে ২ লাখ ২৫ হাজার ও নেপালে ৫০ হাজার। বেশিরভাগ সাঁওতালি ভাষাভাষী মানুষ ভারতের ঝাড়খণ্ড, আসাম, বিহার, ওড়িশা, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করেন।
উইকিপিডিয়ায় সাঁওতালি ভাষার জন্য সাঁওতালিদের নিজস্ব লিপি ‘অলচিকি লিপি’ ব্যবহার করে করা হয়েছে।
আরএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - তথ্যপ্রযুক্তি
- ১ চ্যাটজিপিটি গুগল ট্রান্সলেটকে টেক্কা দিতে অনুবাদে মনোযোগ দিচ্ছে
- ২ টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার, প্রিমিয়াম ভার্সনে কী সুবিধা?
- ৩ ব্যবহৃত মোবাইল ফোন ডি-রেজিস্ট্রেশন করবেন যেভাবে
- ৪ ব্যবহৃত মোবাইল বিক্রির আগে ডি-রেজিস্ট্রেশন করতে হবে: বিটিআরসি
- ৫ বিটিসিএল এমভিএনও সিমের কারিগরি পরীক্ষা সফল, থাকবে যেসব সেবা