ভিডিও ENG
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

তরুণ সমাজ ডিজিটাল বাংলাদেশের হাতিয়ার

প্রকাশিত: ০৬:৫২ এএম, ০৬ এপ্রিল ২০১৬

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বড় অবদান রাখছে দেশের তরুণ সমাজ। তাদের মেধা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে সরকার এ সেক্টরের অগ্রগতি সাধন করতে চায়।”

বুধবার সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে জাতীয় হ্যাকাথন ২০১৬ উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Polok

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অস, ফেসবুক ও কিউবির প্রতিনিধি।

প্রতিযোগিতায় বিজয়ীদের অর্থ, সম্মান জনক পৃরষ্কার প্রদান করা হবে। আইসিটি বিভাগের পক্ষ থেকে প্রথম ও দ্বিতীয় রানার আপসহ বিজয়ীদের দেয়া হবে দশ লাখ টাকা, বাংলালিংকের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা দেয়া হবে।

আরএম/আরএস/এমএস