ভিডিও ENG
  1. Home/
  2. নারী ও শিশু

হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধারে হেল্প লাইন

প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২৫ মে ২০১৬

হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধারে সার্কভুক্ত দেশ সমূহের মধ্যে আঞ্চলিক হেল্প লাইন স্থাপনে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও প্লান ইন্টারনেশনাল বাংলাদেশের যৌথ আয়োজনে ইন্টারনেশনাল মিসিং চিল্ড্রেন ডে উপলক্ষে আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি।

চুমকি বলেন, সরকার শিশু অধিকার রক্ষায় সচেষ্ট রয়েছে। ইতোমধ্যে সরকার মানব পাচার আইন পাস করেছে। শিশু পাচার প্রতিরোধে আঞ্চলিক সহযোগিতা জোরদারের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করেছে।

নারী নির্যাতন প্রতিরোধে মাল্টি-সেক্টরাল প্রোগ্রাম শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেনের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু হেনা মো. রাহমাতুল মোনায়েম, প্লান ইন্টারনেশনাল বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর সেনায়েট গেব্রেজিয়াবার, সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজ এর প্রেসিডেন্ট প্রফেসর ইসরাত শামীম প্রমূখ।

এসকেডি/এমএস