৩০ ঘণ্টার আগুনে ক্ষ*তি*গ্রস্ত মার্কিন রণতরি, অসুস্থ বেশ কয়েকজন সেনা

০২:০৬ পিএম, ১৭ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ও সবচেয়ে বড় বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে গত সপ্তাহে লাগা আগুন টানা ৩০ ঘণ্টার বেশি সময় ধরে জ্বলেছে। এতে ধোঁয়ার কারণে রণতরিটিতে থাকা বেশ কয়েকজন সেনা অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১৬ মার্চ) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।