বাসী কর্মীদের জন্য ৩০ কোটি টাকায় বিশ্রামাগার

০২:৫৮ পিএম, ১৭ মার্চ ২০২৬

প্রবাসী কর্মীদের বিদেশে যাওয়া-আসার প্রক্রিয়ায় বড় একটি সমস্যা ঢাকায় আবাসন। অনেকের যাওয়ার আগে ঢাকায় এসে থাকতে হয় কিংবা দেশে ফিরে থাকার প্রয়োজন হয়। এক্ষেত্রে বেশি খরচে হোটেলে ওঠা ছাড়া উপায় থাকে না। অনেকে বিমানবন্দর প্রাঙ্গণেই মশার কামড় খেয়ে রাত কাটান। এই রেমিট্যান্স যোদ্ধাদের সাময়িক আবাসনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ‘বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টার’ নির্মাণ করেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। দিনে মাত্র দুইশ টাকা খরচ করে এখানে থাকতে পারেন প্রবাসী কর্মীরা। বিমানবন্দরে যাতায়াতও ফ্রি। কিন্তু উদ্বোধনের পর প্রচারণার অভাবে ফাঁকাই থাকছে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সেন্টার।