মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোছা. তাসলিমা খাতুন ব্রেইন টিউমারে আক্রান্ত।বর্তমান সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মেয়েটির চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তার বাবা শফিকুল ইসলাম পেশায় একজন দিনমজুর। একমাত্র মেয়ের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সহৃদয়বান সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।যোগাযোগের ঠিকানা- হাবিবুর রহমান, কাগজপুকুর, বেনাপোল পোর্ট, যশোর। মোবাইল: ০১৯৮৮-৪৮৯৩৭০ ও রাশেদুজ্জামান ০১৯১১-১৬৫৮৩৭।জামাল হোসেন/এসএস/এমএস