দেশজুড়ে

ঘুমন্ত স্বামীকে গরম তেল ছুড়ে মারলেন স্ত্রী

সাভারে পারিবারিক কলহের জেরে ধরে ঘুমন্ত অবস্থায় থাকা ইউসুফ জামিল বাবু (২৭) নামের এক ব্যক্তিকে গরম তেল ছুড়ে মেরে শরীরের বিভন্ন অংশ ঝলছে দিয়েছেন ওই ব্যক্তির স্ত্রী। বৃহস্পতিবার দিবাগত রাতে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় এই ঘটনা ঘটে।ঘটনার পর থকেে পলাতক রয়েছেন স্ত্রী আসমা আক্তার (২২)।আহত জামিলের স্বজনরা জানান, র্দীঘ দিন ধরেই বিভিন্ন পারিবারিক বিষয়ে নিয়ে জামিল ও তার স্ত্রী আসমার সাথে ঝগড়া চলে আসছিল। এরই সূত্র ধরে রাতে জামিল রাতের খাবার খাওয়ার পর ঘুমিয়ে পড়লে আগে থেকেই  চুলায় গরম করে রাখা তেল তার শরীরে ছুড়ে মারে পালিয়ে যায় স্ত্রী আসমা আক্তার।পরে স্থানীয়রা জামিলকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মডেকিলে কলজে হাসপাতালে পাঠায়।এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, জামিলের মুখ ও পিঠের অধিকাংশ অংশ ঝলসে গেছে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।এ বষিয়ে সাভার মডলে থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার পর পালিয়ে যাওয়া স্ত্রী আসমা আক্তারকে ধরতে চেষ্ট চালানো হচ্ছে বলেও জানান তিনি। আল-মামুন/এআরএস/পিআর