ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন—রনি (২১), খলিল (৩৪), মোবারক (১৯), মোস্তফা (৪৬), জসিম হাওলাদার ওরফে আলীম (৩৪), আলমাস সরদার (২৮), আলামিন (১৯), রাসেল ( ২৪), শরীফ (২৭), ইমন হোসেন (২৭), শাহীন (২৮), রিফাত সর্দার (২৬), ইমামুল ইসলাম সুজন (৩০), সোয়েন মোল্লা (২৩), শাহদাত হোসেন শুভ (৩৫), আরিফ (২৬), রাব্বি (২২), আল আমিন (২৪), কোরবান (৩৫), মাহবুব ওরফে পিচ্চি মাহবুব (২৬), নাজমুল হাসান (২১), ফারুক (৫৫), শাহীন (৩৩), সেলিম (৩১), মারুফ ভূইয়া (২৪), মিনহাজ (২৫), টিপু সুলতান ইসলাম (২৬), সাব্বির হাওলাদার (২৫), বরকত গাজী (২৮), আজগর (৪৮), ফজলে রাব্বি (২৬), আরমান (৪০), সৈয়দ আরিফুল হক রাহুল (৩০), শফিকুল ইসলাম (২২), জাহাঙ্গীর শেখ (৬৩), নাজিরুল ওরফে নাজির হোসেন (২৬), রশিদ (৪৯), মাহমুদুর (৩৬), আব্দুল হাকিম (২৯), মোস্তাফিজুর রহমান (২৫), ইমন (১৯), রুবেল (৩২), রিপন (৫৭), আবু সাঈম (৩৫), তোফাজ্জল হোসেন (৩১), মিজান (২৩), শাকিল মিয়া (২০), মেহেদী হাসান তানভীর (২২), রাহুল গাজী (২০), সিয়াম (১৯), মোকলেছ (৪৫), ইতি (২৩), সাইফুল ইসলাম (৩২), মনির (৩৫), হামিদুর ইসলাম (৪০), মিটন (২৫) ও ফজলে রাব্বি (৩৫)।
এন এম নাসিরুদ্দিন বলেন, মঙ্গলবার (৭ এপ্রিল ) নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় সাতজন, পুরোনো মামলায় নয়জন ও গ্রেফতারি পরোয়ানামূলে পাঁচজন আসামি রয়েছে। এছাড়া ডিএমপি অধ্যাদেশে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
কেআর/এমকেআর