মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার (১ ফেব্রুয়ারি) মানিকগঞ্জ জেলা দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ আদেশ দেন।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ এফ এম নূরতাজ আলম বাহার।
তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুইটি মামলায় সাবেক মেয়র রমজান আলীর বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে তিনি এসব মামলায় জামিনে ছিলেন।
পিপি নূরতাজ আলম বাহার বলেন, সাবেক মেয়র রমজান আলী বারবার অসুস্থতার অজুহাতে আদালতে হাজির না হয়ে সময় প্রার্থনা করেন। একাধিকবার এমন আবেদনের পর আদালত বিষয়টি আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
মো. সজল আলী/কেএইচকে/জেআইএম