দেশজুড়ে

জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না জামায়াতে ইসলামী। তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনি এলাকায় জনসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, জামায়াত নারীদের কাজ করতে দিতে চায় না। তারা চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে।

এসময় জামায়াত আমিরের ‘এক্স’ (সাবেক টুইটার) থেকে সাম্প্রতিক পোস্টের বিষয়ে তিনি বলেন, আমির যদি নারীবিদ্বেষী এমন মন্তব্য করে থাকেন, তবে তিনি অন্যায় করেছেন।

তিনি আরও বলেন, দেশে এখন ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে। বিএনপি সব দলকে নিয়ে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশ চায় এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, দেশ এখন আপনাদের হাতে, তাই সিদ্ধান্ত নিতে ভুল করা যাবে না।

তানভীর হাসান তানু/এমএন/এমএস