রাজনীতি

ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘জনপ্রত্যাশার ইশতেহার’।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মলনে এই ইশতেহার ঘোষণা করেন দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম (চরমোনাই)।

আরও পড়ুনরাষ্ট্র পরিচালনায় ইসলামের মৌলিক নীতিমালা পরিপালন করবে ইসলামী আন্দোলন

ইশতেহারে মৌলিক ইশতেহার শিরোনামে ৩১ বিষয় তুলে ধরা হয়েছে। সেখানে রাষ্ট্রের নীতিগত সংস্কার, সুশাসন, বিগত আমলে সংঘটিত নাগরিক সমস্যার সমাধান ও জরুরি নাগরিক সেবা সম্পর্কিত নানা বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হয়েছে। এরপরে বিশেষ কর্মসূচি হিসেবে ১২ দফা ঘোষণা করা হয়েছে।

ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই) বলেন, ইশতেহার জাতির প্রতি আমাদের একটি প্রতিজ্ঞা। সেই ইশতেহারে রাষ্ট্র গঠনের নীতিগত ও প্রশাসনিক সংস্কার, অঞ্চলভিত্তিক উন্নয়ন, কর্মসংস্থান, দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য জরুরি ব্যবস্থা, সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক সেবা-ই আমাদের মুখ্য অঙ্গীকার হিসেবে ঘোষণা করছি। বাংলাদেশের ৯০ শতাংশ মানুষ মুসলমান। তাই রাষ্ট্র পরিচালনার সর্বত্র শরিয়াহর প্রাধান্য নিশ্চিত করা হবে।

আরএএস/বিএ