একুশে বইমেলা

অমর একুশে বইমেলা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন বিকেলে

অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে বাংলা একাডেমি। ৫ ফেব্রুয়ারি বিকেল ৩টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে (ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনের চতুর্থ তলায়) এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের উপপরিচালক নার্গিস সানজিদা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঈদের পর বইমেলা আয়োজনের দাবি প্রকাশকদের 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬ বিষয়ে এক জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং অমর একুশে বইমেলা ২০২৬-এর সদস্য সচিব ড. মো. সেলিম রেজা সংবাদ সম্মেলনে বইমেলার সার্বিক বিষয়ে একাডেমির অবস্থান তুলে ধরবেন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

উল্লেখ্য, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে প্রস্তুতি নিতে শুরু করেছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। কিন্তু বেশিরভাগ প্রকাশক ঈদুল ফিতরের পর বইমেলা অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছেন।

এসইউ