বিষাদের দুপুর হোক কর্পূর,উবে যাক সব দীর্ঘশ্বাস।জানালার ওপাশে মেঘেরা বলুক-আজ আকাশেরই নীল হওয়ার বিলাস।
অলস হাওয়ায় নড়েচড়ে উঠুকবিস্মৃত সুখের চারা গাছ,ধুলো জমা স্মৃতিরা আজ হঠাৎপাক নতুন করে বাঁচার আঁচ।
চায়ের কাপে ধোঁয়া উঠুক ধীরে,মিশে যাক বিকেলের সোনা রোদে;যত অভিমান জমে ছিল বুকের ভেতর,ভেসে যাক অচেনা কোনো হ্রদে।
শুকিয়ে যাওয়া চোখের কোণখুঁজুক নতুন কোনো সুর,উড়ো চিঠির খামে লেখা থাক-বিষাদের দুপুর হোক কর্পূর।
এসইউ