জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় জীবিত একজনসহ ৬ লাশ পোড়ানো এবং একজনকে হত্যার ঘটনায় রাজসাক্ষী আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) শেখ আবজালুল হককে ক্ষমা করে দিয়েছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। রায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
রায়ে সাবেক এমপি সাইফুল ইসলামসহ ছয়জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে ৭ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
এ মামলায় দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছিলেন সাবেক এসআই শেখ আবজালুল হক। সার্বিক দিক বিবেচনায় তাকে ক্ষমা করে দিয়েছেন আদালত।
এফএইচ/এসএইচএস/এএসএম