দেশজুড়ে

মানিকগঞ্জে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে জেলার সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজারে অবস্থিত ‘মেসার্স আওলাদ ট্রেডার্স’-এ এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তিনি জানান, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করা এবং খোলা জায়গায় গ্যাসের সিলিন্ডার মজুত রাখার অপরাধে মেসার্স আওলাদ ট্রেডার্সের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মো.সজল আলী/কেএইচকে/জেআইএম