হাকালুকি হাওরে বজ্রপাতে মারা যাওয়া একটি বরুণ গাছ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পরিব্রাজক ও পর্বতারোহী তারেক অণু। ৫ ফেব্রুয়ারি ৩টা ৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি এ পোস্ট করেন।
গাছের একটি ছবি পোস্ট করে তারেক অণু লিখেছেন, ‘চেনা বন্ধু এই বিশাল বরুণ গাছটি আর নেই। হাকালুকির হাল্লা গ্রামের এই বনস্পতি ছিল সেই জনপদ চেনার চিহ্ন।’
আরও পড়ুনবাঁশখালীর বাণীগ্রাম শিখ মন্দিরের সংস্কার কাজ! বন্যপ্রাণী পারাপারের ফ্লাইওভারতিনি লিখেছেন, ‘আমরা শীতে তার এই পাতাহীন রূপে মুগ্ধ হতাম আর বর্ষার থৈ থৈ হাওর-সাগরে জলপৃষ্ঠের ওপরে উঁকি দেওয়া ঝাকড়া মাথা দেখে জানতাম বন্ধু আছেন, আমরা চলে এসেছি।’
সবশেষে তিনি লিখেছেন, ‘২ বছর আগে প্রাকৃতিক বজ্রপাতের কারণেই গাছটি শুধু স্মৃতি হয়ে গেল।’
এসইউ