সাহিত্য

আমির খসরু সেলিমের ছড়া: ভোট

ভোট ভোট ভোট,স্লোগানের তালে তালেকাঁপে গলা-ঠোঁট।

কেউ দেখি গলা ধরে বলে ভোট দেনকানে কানে কেউ বলে—লাগে কিছু নেন,কেউ দেখি চুপ করে ফন্দিটা আঁটেকেউ কেউ গলা ছেড়ে দুর্নাম ঘাটে।

উধোটার বোঝা নিয়ে বুধোটার ঘাড়েচাপানোর প্রবণতা কারো বারে-বারে,আখেরটা গোছানোর দিকে কারো মনকেউ দেখি বাজি ধরে যত মান-ধন।

কারো মুখে ফুলঝুড়ি কথা রাশি রাশিকারো দেখি মুখ ভার—কারো মুখে হাসি,কার মাঝে জটিলতা—কে যে হায় সিধাসব দেখে ভোটারের মনে বাড়ে দ্বিধা।

কাঁপে গলা-ঠোঁট,স্লোগানের তালে তালেওরা চায় ভোট।

এসইউ