জোকস

আজকের জোকস: লেখাপড়া করে যে গাড়ি-ঘোড়া চড়ে সে

 

লেখাপড়া করে যে গাড়ি-ঘোড়া চড়ে সেগৃহশিক্ষক: আমার সঙ্গে সঙ্গে বল, লেখাপড়া করে যে গাড়ি-ঘোড়া চড়ে সে।ছাত্র: স্যার, এই কথাটা ঠিক না।শিক্ষক: কেন?ছাত্র: কারণ, আপনি তো অনেক লেখাপড়া করেছেন! তাহলে আপনি রোজ পায়ে হেঁটে আমাকে পড়াতে আসেন কেন?

****

স্বামী-স্ত্রীর গোপন কথাস্বামী: আজ আমি তোমার কাছে কিছুই গোপন রাখবো না। কী জানতে চাও বলো?স্ত্রী: আমিও। আচ্ছা, আমাদের বিয়ের আগে তোমার কি কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল?স্বামী: না! তবে মাঝে মাঝে নাইট ক্লাবে যেতাম আর কি!স্ত্রী: তাই তো বলি তোমাকে এতো চেনা চেনা লাগছে কেন!

****

প্রেমিক-প্রেমিকা দুজনেই যখন কৃপণ হয়এক কৃপণ ছেলের সঙ্গে এক কৃপণমেয়ের প্রেম হয়ে গেলো। অতঃপর-প্রেমিকা: যখন বাবা ঘুমিয়ে যাবেআমি রাস্তাতে একটা টাকার কয়েন ফেলব তুমি শব্দ শুনে ভেতরে চলে এসো।

কিন্তু ছেলে কয়েন ফেলার এক ঘণ্টা পর আসলো এত দেরি করার কারণে প্রেমিকা তো রেগে আগুন। তারপর জিজ্ঞাসা করলো- দেরি করলে কেন?

প্রেমিক: আরে আমি কয়েন টা খুঁজতেছিলামপ্রেমিকা: আরে পাগল আমি তো ওইটা সুতায় বেঁধে ফেলছিলাম, যাতে আবার উঠিয়ে নিতে পারি।

কেএসকে