আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৬ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ওমানে হওয়া আলোচনাকে ইতিবাচক বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ওমানে অনুষ্ঠিত হওয়া আলোচনা ইতিবাচক এবং এই ধারা অব্যাহত থাকলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা নিয়ে একটি ইতিবাচক কাঠামোতে পৌঁছানো সম্ভব হতে পারে।

জাপানে নির্বাচন: তাকাইচিকে ট্রাম্পের পূর্ণ সমর্থন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে আসন্ন জাতীয় নির্বাচনের আগে পূর্ণ সমর্থন দিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামী মাসে হোয়াইট হাউজে তাকাইচিকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন।

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩১

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।

মস্কোয় শীর্ষ সামরিক কর্মকর্তা গুলিবিদ্ধ

রাশিয়ার এক শীর্ষ সামরিক কর্মকর্তা মস্কোয় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রুশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ট্রাম্পের ভিডিওতে ‘বানর’ রূপে ওবামা দম্পতি, বিতর্কের ঝড়

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি নির্বাচন-ষড়যন্ত্রমূলক ভিডিও পোস্ট করেছেন, যেখানে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে বানর হিসেবে দেখানো হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভিডিওটি প্রকাশের পরপরই প্রভাবশালী ডেমোক্র্যাট নেতারা তীব্র নিন্দা জানান।

১৫ বছর পর চীন-দক্ষিণ কোরিয়ার ‘সারেক্স’ মহড়া নিয়ে আলোচনা

প্রায় ১৫ বছর পর যৌথ সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার (সারেক্স) মহড়া পুনরায় শুরু করার বিষয়ে আলোচনা করেছে চীন ও দক্ষিণ কোরিয়া। শুক্রবার ( ৬ ফেব্রুয়ারি) দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়োনহাপ (সার্চ অ্যান্ড রেসকিউ এক্সারসাইজ-সারেক্স) মহড়া নিয়ে সংবাদ প্রকাশ করেছে।

ইরানের স্বার্থরক্ষায় চীনের সমর্থন

ইরানের স্বার্থ রক্ষায় সমর্থন জানিয়েছে চীন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বেইজিং ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, জাতীয় মর্যাদা এবং বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে এবং ‘যে কোনো ধরনের ‘একতরফা উদ্দেশ্যপ্রণোদিত ক্ষতিকর আচরণের’ বিরোধিতা করে।

এআই খাতে রেকর্ড বাজেট, কর্মী ছাঁটাইয়ের হিড়িক ওয়াশিংটন পোস্টে

চলতি বছর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্স খাতে প্রায় ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন।

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ বার ভূমিকম্পে কাঁপলো সিকিম

মাত্র সাড়ে চার ঘণ্টার ব্যবধানে অন্তত ১৩ বার ভূমিকম্পে কাঁপলো ভারতের হিমালয়কন্যা খ্যাত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিম। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মাঝরাত থেকে ভোর পর্যন্ত দফায় দফায় এসব কম্পনের ফলে রাজ্যজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এমএসএম/এএসএম