ক্যাম্পাস

নির্বাচন উপলক্ষে দুইদিন বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকায় আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে গণমাধ্যম পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনবাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে তিন বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেবে ইইউ হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনকালীন নির্বাহী আদেশ অনুযায়ী সরকারি ছুটি ঘোষণার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

এফএআর/কেএসআর