বাংলার মিষ্টির সমাহারে প্রতিটি অঞ্চলেরই নিজস্ব স্বাদ ও ছাপ রয়েছে। যশোর-নড়াইলের রসপাকান পিঠা সেই বিশেষ মিষ্টির মধ্যে অন্যতম। নরম, মাখনময় এবং প্রাকৃতিক রসের মিশ্রণে তৈরি এই পিঠা কেবল স্বাদেই নয়, দেখতেও মন ছুঁয়ে যায়। বাজারের ঝাঁঝালো মিষ্টির বাইরে ঘরে বসেই এই রসপাকান পিঠা বানিয়ে নিজের পরিবার ও অতিথিদের খুশি করতে পারবেন। চলুন, ধাপে ধাপে দেখে নিই ঘরেই তৈরি করার সহজ ও সুস্বাদু রেসিপি।
প্রথমেই নারকেল ও চিনি ছাড়া সব সব উপকরণ একসাথে নিয়ে তাতে কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। অন্যদিকে চিনি ও নারকেল মিশিয়ে নিন। এবার মাখিয়ে রাখা ময়দা দিয়ে পাতলা রুটি বেলে নিন। এরপর রুটির এক পাশে নারকেল-চিনির পুর দিয়ে পুলি পিঠার মতো চেপে চেপে মুখ আটকে দিন। সবশেষে চুলায় ডুবোতেল গরম করে ভেজে নিন। ব্যস তৈরি হয়ে গেলো দারুণ স্বাদের রসপাকান পিঠা।
জেএস/