‘ককটেল টু’ মুক্তির আগেই নতুন জল্পনা। এবার আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে দেখা যেতে পারে শহিদ কাপুর ও রাশমিকা মান্দানাকে। শোনা যাচ্ছে, ‘বাধাই হো’ খ্যাত নির্মাতা অমিত শর্মার পরবর্তী ছবিতে জুটি বাঁধতে যাচ্ছেন এই দুই তারকা।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘ককটেল টু’-এর শুটিং শেষ করার পর শহিদ কাপুর ও রাশমিকা মান্দানা আবারও একসঙ্গে কাজ করতে আগ্রহী হয়েছেন। সেই সূত্র ধরেই অমিত শর্মার একটি নতুন রোমান্টিক কমেডি ছবিতে তাদের দেখা যেতে পারে। ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সিনেমায় প্রেম ও কৌতুকের সমন্বয় থাকবে সমানভাবে। পাশাপাশি শহীদ ও রাশমিকার চরিত্রের মধ্যে থাকবে আবেগ, ব্যক্তিগত টানাপোড়েন এবং গভীরতা। ছবিটি পরিচালনা করবেন অমিত শর্মা। ছবির প্রযোজনায় থাকছে সুনীর খেতরপালের প্রতিষ্ঠান ভার্মিলিয়ন ওয়ার্ল্ড এবং জিও স্টুডিওস।আরও পড়ুনঅরিজিতের সঙ্গে সাক্ষাতের পরই বিতর্কে জড়ালেন আমিরস্মার্টফোনহীন সেই সময়ে সালমানের পার্টি কাণ্ড, ভাইরাল স্মৃতি
ধারণা করা হচ্ছে, চলতি বছরের আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে এই সিনেমার শুটিং শুরু হতে পারে। এর আগে নিজেদের হাতে থাকা অন্যান্য কাজ শেষ করবেন দুই তারকা।
এদিকে শহিদ কাপুর ও রাশমিকা মান্দানাকে খুব শিগগিরই দেখা যাবে ‘ককটেল টু’ সিনেমায়। এই ছবিতে তাদের সঙ্গে অভিনয় করেছেন কৃতি শ্যাননও। ছবিটি পরিচালনা করেছেন হোমি আদাজানিয়া। সম্প্রতি নির্মাতা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিং শেষ হওয়ার খবর জানিয়েছেন।
অন্যদিকে শহিদ কাপুরের সামনে রয়েছে তার নতুন অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘ও রোমিও’। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি, নানা পাটেকার, অভিনাশ তিওয়ারি, তামান্না ভাটিয়া, দিশা পাটানি, ফরিদা জলাল ও বিক্রান্ত ম্যাসি।
বিশাল ভরদ্বাজ পরিচালিত সিনেমাটি আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৬ সালে মুক্তির কথা রয়েছে।
এলআইএ