অল্প উপকরণে বানিয়ে রাখুন গাজরের আচার

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রতীকী ছবি, এআই দিয়ে বানানো

গাজরের আচার মানেই ঝাল-টকের সঙ্গে ঘরোয়া স্বাদের এক চেনা আনন্দ। খুব বেশি ঝামেলা বা উপকরণ ছাড়াই চাইলে ঘরেই বানিয়ে রাখা যায় এই মুখরোচক আচার। যা ভাত, খিচুড়ি কিংবা রুটির সঙ্গেও দারুণ মানিয়ে যায়। টাটকা গাজরের স্বাভাবিক মিষ্টতা আর মসলার ঝাঁজ মিলিয়ে তৈরি এই আচার বেশ কিছুদিন সংরক্ষণ করা যায় সহজেই। যারা কম সময়ে সুস্বাদু কিছু বানিয়ে রাখতে চান, তাদের জন্য অল্প উপকরণে গাজরের আচারের এই রেসিপি হতে পারে আদর্শ।

উপকরণ

  • গাজর ৩ কাপ
  • মুলা ১ কাপ
  • ক্যাপসিকাম ১ কাপ
  • আদা আধা কাপ
  • পেঁয়াজ ১ কাপ
  • রসুন ২ কোয়া
  • ভিনেগার ২ কাপ
  • লবণ স্বাদমতো
  • চিনি আধা চা-চামচ
  • গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ
  • আস্ত ধনিয়া আধা চা-চামচ

আরও পড়ুন: 

যেভাবে তৈরি করবেন

প্রথমেই গাজর, মুলা, ক্যাপসিকাম, আদা ও পেঁয়াজ কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। প্রয়োজনে শুকনা কাপড়ে মুছে নিন যেন কোনো উপকরণেই পানি না থাকে। এবার বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে একটি পরিষ্কার শুকনা কাচের বক্সে রেখে ঢাকনা বন্ধ করে ঠান্ডা জায়গায় সংরক্ষণ করুন। যা ২-৩ দিন পর খাওয়ার উপযোগী হবে।

জেএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।