বিশেষ দিন মানেই প্রিয়জনকে একটু আলাদা করে খুশি করার চেষ্টা। দামি উপহার কিংবা জাঁকজমক আয়োজন না হলেও, নিজের হাতে বানানো ছোট্ট কিছু অনেক বেশি অনুভূতির কথা বলে। ঠিক তেমনই একটি মিষ্টি চমক হতে পারে ঘরে তৈরি চকলেট মাফিন।
চকলেটের গাঢ় স্বাদ আর নরম টেক্সচার একসঙ্গে মিশে মুহূর্তেই বদলে দিতে পারে দিনের আবহ। জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা যে কোনো ছোট্ট বিশেষ দিনে প্রিয়জনের জন্য নিজের হাতে বানানো এই চকলেট মাফিন হয়ে উঠতে পারে ভালোবাসার সবচেয়ে সহজ অথচ হৃদয়ছোঁয়া প্রকাশ। রইলো রেসিপি-
উপকরণ ময়দা এক কাপ বেকিং পাউডার ২ চামচ কোকো পাউডার ২ চামচ ডিম ১ টি চিনি স্বাদমতো মাখন অল্প আরও পড়ুন: শীতের সবজিতে ভিন্ন স্বাদ, বাঁধাকপির কোপ্তা ঘরেই বানিয়ে নিন যশোর-নড়াইলের রসপাকান পিঠা অল্প উপকরণে বানিয়ে রাখুন গাজরের আচার যেভাবে তৈরি করবেনপ্রথমেই একটি বাটিতে ময়দা, বেকিং পাউডার ও কোকো পাউডার ভালোভাবে মিশিয়ে নিন। এবার অন্য একটি বাটিতে ডিম, চিনি ও মাখন এক সঙ্গে ফেটিয়ে নিন। ভালোভাবে ফেটিয়ে নিয়ে তাতে ময়দার মিশ্রণ দিয়ে মেশান। ঘন ক্রিমের মতো হয়ে এলে তা মাফিন টিনের ভেতরে কাপকেক লাইনার্স সাজিয়ে দিন। যদি তা না থাকে মাখন ও সামান্য ময়দা দিয়ে মাফিন টিনের ভেতর ভাল করে গ্রিজ করে নিন। এর পর মিশ্রণটি ঢেলে দিন। এবার মাইক্রোওয়েভ অভেন ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিট করুন। ১২-১৫ মিনিট ধরে মাফিন বেক করুন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার চকলেট মাফিন। এবার বিশেষ এই দিনে প্রিয়জনকে সারপ্রাইজ দিতে পারেন নিজের হাতে বানানো মজাদার চকলেট মাফিন দিয়ে।
জেএস/